১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:২০| গ্রীষ্মকাল|
Title :
পাগলা কুকুরের ভয়াবহ আক্রমণ-নাগরপুরে আহত ১৫ পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি)

খাগড়াছড়িতে পুনাক কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, জুন ২৩, ২০২৪,
  • 183 Time View

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার

খাগড়াছড়ি জেলায় নব-নির্মিত পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কমপ্লেক্সে এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৩শে জুন) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর এর পরিকল্পনা ও বাস্তবায়নে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

উদ্বোধনের পর প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, এই নব-নির্মিত পুনাক কমপ্লেক্স এর উদ্বোধনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হলো। সমাজের জন্য পুনাকের অনেক কিছু করার আছে। ভবিষ্যতে এই সংস্থার সামাজিক কল্যাণমুখী কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, পুনাক বাংলাদেশ পুলিশের একটি অঙ্গ সংগঠন। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকেই পুনাক একটি সামাজিক ও কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। পুনাক তার কার্যক্রম দিয়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শ্রদ্ধাবোধ ও মেধা বিকাশে সহায়তা করছে। বেকার ও ক্ষতিগ্রস্ত নারীদের সাহায্যে পুনাক বিশেষভাবে কাজ করে থাকে । পুনাক একদিকে যেমন অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়াচ্ছে অপর দিকে তেমনি পিছিয়ে পড়া নারী সমাজ কে আত্ননির্ভরশীল হতে উদ্ভুদ্ধ করছে।

ইতিপূর্বে খাগড়াছড়িতে পুনাক বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে যেখানে নারীদের শাড়ি, থ্রিপিস, গহনা, চাদর, মাটির তৈজসপত্র, শোপিস, বস্ত্র পণ্য, কসমেটিকস, বিভিন্ন ধরনে আচার ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন দ্রব্য পাওয়া যায়। পুনাক বিক্রয় কেন্দ্রে হাতের তৈরিকৃত ঘর সুসজ্জিতকরনের বিভিন্ন জিনিসপত্র ও পাওয়া যায়।
প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা পুনাক কমপ্লেক্স উদ্বোধন শেষে পুনাক বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। বিভিন্ন বিক্রয় সামগ্রী, মূল্য তালিকাসহ মালামালের গুণগত দিক যাচাই করে সন্তোষ প্রকাশ করেন এবং নিজেও পুনাক বিক্রয় কেন্দ্র থেকে বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তফিকুল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুনাকের সদস্যগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category