১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:২১| গ্রীষ্মকাল|
Title :
পাগলা কুকুরের ভয়াবহ আক্রমণ-নাগরপুরে আহত ১৫ পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি)

পদুয়ায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
  • Update Time : শনিবার, এপ্রিল ২৭, ২০২৪,
  • 173 Time View

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার পদুয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়।

খুৎবা ও নামাজ পরিচালনা করেন পদুয়া আইনুল উলুম কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদুল হক।

নামাজ পূর্ববর্তী আলোচনা পেশ করেন পদুয়া আইনুল উলুম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদ।

নামাজ শেষে মুসল্লিরা অনাবৃষ্টি ও অসহ্য গরম থেকে মুক্তি এবং আল্লাহর রহমত পেতে বিশেষ দোয়া মোনাজাত করেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন শাইখুল হাদিস মাওলানা মহি উদ্দিন হেলালী।

নামাজে এলাকার সমাজ সেবক, রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বি, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন সাধারণ মুসল্লীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category