১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৩:০৫| গ্রীষ্মকাল|
Title :
পাগলা কুকুরের ভয়াবহ আক্রমণ-নাগরপুরে আহত ১৫ পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি)

রমজানে ডায়াবেটিস রোগিদের করণীয় শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

আবুল কাশেম আজাদ,স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, মার্চ ১১, ২০২৪,
  • 173 Time View

আবুল কাশেম আজাদ,স্টাফ রিপোর্টার :

চট্রগ্রাম সাতকানিয়া উপজেলা কেরানীহাট আশশেফা হাসপাতাল ভবনে মাহে রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয় শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে আশশেফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নুরুল হকের সভাপতিত্বে, চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ইয়াকুব হোসেন প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক চট্রগ্রাম ইবনে সিনা হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন রোগের কন্সালটেন্ট ও কেরানীহাট আশশেফা হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন বিভাগের প্রধান ডা. খোরশেদ আনোয়ার বলেন,ডায়াবেটিসের বেশিরভাগ রোগী রোজা রাখতে পারবেন।গবেষণায় প্রমাণিত -রোজা স্বাস্থ্যের জন্য উপকারী। রোজার সময় রাতের বেলা পরিমাণমত এবং সময়মত সুষম খাদ্য গ্রহন করুন। রোজার সময় দিনের বেলা অতিরিক্ত ব্যায়াম করা উচিত নয়,এতে রক্তে সুগারের পরিমাণ কমে যেতে পারে। রোজা রেখে রক্তে সুগারের পরিমাণ কমে গেলে রোজা ভেঙ্গে খেয়ে নেবেন।রোজা রেখে দিনের বেলা সুগার মাপা যায় এবং প্রয়োজনে ইনসুলিন নেয়া যায়।ইসলামি চিন্তাবিদের মতে, এতে রোজার কোন ক্ষতি হয় না। সেমিনারে আরও উপস্থিত ছিলেন চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. হারুনুর রশিদ, হাসপাতালের এডমিন ডিরেক্টর মোরশেদুল আলম,টেকনিশিয়ান ডিরেক্টর আবুল হাসেম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category