১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৩:০৭| গ্রীষ্মকাল|
Title :
পাগলা কুকুরের ভয়াবহ আক্রমণ-নাগরপুরে আহত ১৫ পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি)

সেতুমন্ত্রীর বোনের ইন্তেকাল

মোঃ রিয়াজুল সোহাগ, বিভাগীয় প্রধান চট্টগ্রামঃ
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩,
  • 160 Time View

মোঃ রিয়াজুল সোহাগ,
বিভাগীয় প্রধান চট্টগ্রামঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোন ফেরদৌস আরা পাখি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ফেরদৌস আরা পাখি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের আলেক উল্যাহ মাস্টার বাড়ির মৃত মো.সাহাব উদ্দিনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেন সেতুমন্ত্রীর ভাগনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত।

সেতুমন্ত্রী মন্ত্রীর আরেক ভাগনে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজিন সালেকিন রিমন জানায়, তিনি ঢাকার বাড্ডার বাসায় ছেলেদের সাথে বসবাস করতেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। ছোট বোনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক সেতুমন্ত্রী এসে বোনের মরদেহ দেখে যান। আজ বাদ মাগরিব মরহুমার ঢাকার বাসার সামনে একটি জানাজা হবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category