১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৩:০৮| গ্রীষ্মকাল|
Title :
পাগলা কুকুরের ভয়াবহ আক্রমণ-নাগরপুরে আহত ১৫ পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি)

নোয়াখালীতে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ১

মোঃ রিয়াজুল সোহাগ, বিভাগীয় প্রধান চট্টগ্রামঃ
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩,
  • 180 Time View

মোঃ রিয়াজুল সোহাগ,
বিভাগীয় প্রধান চট্টগ্রামঃ

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ ও অশ্লীল ছবি সংরক্ষণ করে করে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। .

গ্রেফতার মেহেদী হাসান আসিফ (২৪) উপজেলার শরীফপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাবুনগর গ্রামের লুতু ড্রাইভার বাড়ির আমির হোসেনের ছেলে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল মঙ্গলবার নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকার মাইজদী পৌর পার্কের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ভিকটিম (১৮) লিখিত অভিযোগে জানান, জনৈক ব্যক্তি তার সরলতার সুযোগ নিয়ে কিছু ভিডিও মোবাইল ফোনে ধারণ করে এবং কিছু আপত্তিকর ছবি সংরক্ষণ করে চাঁদা দাবি করেন। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য মেহেদী হাসান আসিফ কে আটক করে ডিবি পুলিশ। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন ও পেনড্রাইভে সংরক্ষিত অবস্থায় ভিকটিমের আপত্তিকর ভিডিও ও অশ্লীল ছবি পাওয়া যায়। তাৎক্ষণিক ১টি মোবাইল ও ১টি পেনড্রাইভ ঘটনাস্থল থেকে জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনাতর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জন্য ভিকটিম ও আসামি এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category