১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৩:০৯| গ্রীষ্মকাল|
Title :
পাগলা কুকুরের ভয়াবহ আক্রমণ-নাগরপুরে আহত ১৫ পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি)

হবিগঞ্জ জেলা জুড়ে চলছে বিদ্যুতের ভেলকিবাজি- অসহনীয় গরমে অতিষ্ঠ জনপদ

স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ আলম
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩,
  • 168 Time View

স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ আলম

বিদ্যুৎ সাশ্রয়ের নামে হবিগঞ্জ জেলা জুড়ে শুরু হয়েছে বিদ্যুতের ভেলকিবাজি। দিন নেই রাত নেই ২৪ ঘণ্টায় কম করে হলেও ১০ বার লোডশেডিং করা হচ্ছে। এতে করে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। শহরের আরডি হল প্রাঙ্গণে মানববন্ধন আয়োজনের প্রস্তুতি নিয়েছেন ভুক্তভোগীরা। দিনে রাতে মিলিয়ে ১০-১২ ঘণ্টাই থাকছে না বিদ্যুৎ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। অনেকেই বলছেন, ঘন ঘন বিদ্যুতের উঠানামার কারণে বেশি পরিমাণ ইউনিট কাটা হচ্ছে। যে কারণে প্রতিটি কার্ডই নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে। এ বিষয়টিকে পিডিবির অদায়িত্বশীল আচরণ বলছেন গ্রাহকরা। গতকাল ডিসি অফিসে বিভিন্ন সভা ছিলো। বিদ্যুৎ না থাকায় সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অন্যান্য অফিস-আদালতের কাজে চরম ব্যাঘাত ঘটেছে।
গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিডিবিকে তুলোধুনো করে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন, লোডশেডিং করা হচ্ছে ঠিকই। কিন্তু হবিগঞ্জ শহর ও জেলা জুড়ে অসংখ্য ব্যাটারিচালিত টমটম আর অটোরিকশা চার্জের গ্যারেজ গুলো ঠিকই চলছে। গত শীত মৌসুমে মানুষজন অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করায় লোডশেডিং তেমন একটা ছিলো না। এখন গরম এসেছে। জলবায়ুর পরিবর্তনের কারণে গরম অন্য বছরের তুলনায় বাড়ছে। কিন্তু লোডশেডিং কমছে না। এর পেছনে টমটম ও অটোরিকশার চার্জ দেয়াকে দায়ী করছেন অনেকে।
একদিকে গরম ও অন্যদিকে লোডশেডিং করায় অতিষ্ঠ হয়ে মানুষ বিকল্প উপায় হিসেবে চার্জার ফ্যানের দিকে ঝুঁকছেন। এ সুযোগে এক শ্রেণির ব্যবসায়ীরা এখন চার্জার ফ্যানের দামও বাড়িয়ে দিয়েছে। ৩ হাজার টাকার রিচার্জেবল ফ্যান এখন বিক্রি করা হচ্ছে ৩৮শ থেকে ৪ হাজার টাকায়। এতে করে সাধারণ মানুষ পড়েছেন চরম বিপাকে।
মোজাম্মেল হক সুমন নামের এক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারী অভিযোগ করেছেন, হবিগঞ্জ শহরে অনুমোদিত ১৩শ টমটমের ৫টি করে ব্যাটারি হলে ব্যাটারির সংখ্যা দাঁড়ায় ৬৫০০টি। এ ব্যাটারির চার্জ দিয়ে কত ইউনিট বিদ্যুৎ ব্যয় হচ্ছে তা জানতে পারছেন না গ্রাহকরা। অনুমোদনকৃত ১৩শ টমটমের ৬৫০০ ব্যাটারির চার্জে খরচ হওয়া ইউনিটই যদি আবাসিক বাসা বাড়িতে ব্যবহার করা হতো তবে বিদ্যুতের এমন বেহাল অবস্থা হতো না বলে মনে করেন তিনি।
জানা যায়, দেশব্যাপী চলছে প্রচন্ড তাপদাহ। এর মধ্যে হবিগঞ্জ জেলা জুড়ে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাসা-বাড়িতে থাকা বৃদ্ধ ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন গরমে। বিদ্যুৎ অফিস থেকে শিডিউল দেয়া হলেও তারাই মানছে না নিয়ম। পবিত্র রমজান মাসে ইফতার, তারাবিহ নামাজ কিংবা সাহরি সব সময়ই নেয়া হচ্ছে বিদ্যুৎ।
গরমে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে এলাকাবাসী একাধিকবার ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলেও কেউ রিসিভ না করায় ভোগান্তি আরও বেড়েছে। পল্লী বিদ্যুতেরও অবস্থা তো আরও ভয়াবহ।

যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী বলছেন, ১৮ এপ্রিল থেকে এ অবস্থার অনেকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় কতটা উন্নতি হয় ?।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category