১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:০৬| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ঝিনাইদহ জেলা ‘গ্রাম উন্নয়ন কর্ম’এনজিও’র নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

মোঃ আব্দুল রাজজাক( মনটু), খুলনা বিভাগীয় প্রধান ঃ
  • Update Time : রবিবার, জুলাই ২৪, ২০২২,
  • 206 Time View

ঝিনাইদহ জেলা সদর উপজেলার হাট গোপালপুরে ‘গ্রাম উন্নয়ন কর্ম’ (গাক) নামের একটি এনজিও’র বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও গ্রাহকদের ঋণ দেওয়ার নামে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে হাটগোপালপুর এলাকার গ্রাহক ও ব্যবসায়ীরা। প্রতিবাদে অফিসও ঘেরাও করেছে তারা। জানা যায়, ২০২১ সালের ২৯ আগস্ট গ্রাম উন্নয়ন কর্ম (গাক) হাটগোপালপুর বাজারে শাখা স্থাপন করে। এরপর থেকেই সংস্থাটি এলাকায় ঋণ দেওয়ার নামে সদস্য সংগ্রহ শুরু করে। ইতিমধ্যে ৩’শ সদস্য সংগ্রহ করেছে তারা। গ্রাহকদের স্বল্প সুদে ঋণ দেওয়ার নাম করে ১৩০ টাকা চাঁদা নিয়ে ভোটার আইডি কার্ড নিয়ে সদস্য করা হয়। সেই সাথে প্রতি লাখে ৫ হাজার টাকা করে সঞ্চয় জমা নিয়েছে। এর কয়েক সপ্তাহের মধ্য গ্রাহকদের ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু গত কয়েক মাস যাবত ঋণ দেওয়ার নামে দিনের পর দিন ঘুরাচ্ছে। ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাংক চেক নিয়ে ঋণ না দিয়ে দিনের পর দিন হয়রানি করছে। ভুক্তভোগী পানামী গ্রামের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, আমাকে ঋণ দেওয়ার কথা বলে ৩ টি ব্যাংক চেক নিয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার পর ৫ লাখ টাকা ঋণ দেওয়ার কথা থাকলেও এখনো তারা ঋণ না দিয়ে দিনের পর দিন ঘুরাচ্ছে। এখন টাকাও দিচ্ছে না আবার চেকও দিচ্ছে না। শিহাব উদ্দিন নামের আরেক গ্রাহক অভিযোগ করে বলেন, আমাকে ৩ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে দিনের পর দিন ঘুরাচ্ছে। আমার কাছ থেকে ঋণ দেওয়ার কথা বলে কিছু টাকাও নিয়েছে। কিন্তু এখনো টাকা দিচ্ছে না। একই অভিযোগ করেন, আহম্মদ আলী, তুলনা খাতুন, ইন্দ্রজিৎ নামের কয়েকজন গ্রাহক। তাদের ঋণ দেওয়ার আশ্বাস দিলেও টাকা দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে অভিযুক্ত ওই শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, টাকা দেওয়ার কথা ছিল ঠিকই। আমার কিছু করার নেই। উর্দ্ধতন কর্তৃপক্ষের কথা অনুযায়ী আমি গ্রাহকদের কাছ থেকে সময় নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category