
★★★★★★★★
কুমিল্লার বুড়িচং শঙ্কুচাইল সীমান্তে শীর্ষ চোরাকারবারি রাজু গং -এর এলোপাতাড়ি গুলিতে আনন্দ টিভির সাংবাদিক মহিউদ্দিন সরকার নিহত হয়েছেন। আজ রাতে সীমান্তে মাদক ও চোরাকারবারির তথ্য সংগ্রহ করার জেরে এলোপাতাড়ি গুলিতে সাংবাদিক মহিউদ্দিন গুলিবিদ্ধ হন।
পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মহিউদ্দিন দীর্ঘদিন ধরে আনন্দ টিভিসহ স্থানীয় পত্রিকায় সাহসের সাথে সাংবাদিকতা করতেন।
আমরা গভীর শোকাহত।
এভাবে আর কত সাংবাদিককে প্রাণ দিয়ে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম শক্ত হবে।
নিরাপত্তাহীন আমরা গণমাধ্যমকর্মী।