১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৪২| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

কেশবপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ৩৮ কর্মীর বিরুদ্ধে মামলা।। 29/12/2021

হাফিজুর শেখ কেশপুর যশোর প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১,
  • 170 Time View

যশোরের কেশবপুর উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের ৩৮ কর্মীদের বিরুদ্ধে হঠাৎ করে পাশ্ববর্তী মনিরামপুর থানায় একটি মামলা হয়েছে।
যার মামলা নম্বর ১১/২৩২। তারিখ ২৪।১২।২০২১। ১৫(৩)/২৫–D ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেছেন মনিরামপুর থানায় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ লিটন মিয়া।
কয়েকজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দাবী করেছন আসামীদের বেশী ভাগই তাদের কর্মী সমর্থক। এ মামলা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা যখন প্রচার প্রচারণা চালাচ্ছে।
তখনই হঠাৎ করে গত ২৩ ডিসেম্বর রাতে ৬ নম্বর কেশবপুর ইউনিয়ের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলার মটর সাইকেল প্রতীকের কর্মীদের বাড়িতে বাড়িতে ব্যাপক সংখ্যক ডিবি পুলিশ হানা দেয়।
এ সময় আটক করা হয় ৪ জন সমর্থক। আটক কর্মী সমর্থকরা হলো ৬ নম্বর ইউনিয়ন পরিষদের সুজাপুর গ্রামের সিরাজুল ইসলাম, নতুন মূলগ্রামের শরিফুল ইসলাম, রুহুল আমিন ও ভোগতি গ্রামের পলাশ।
আটককৃতদের ঐ মামলার আসামি করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া গত ২৭ ডিসেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে রামচন্দ্রপুর গ্রামের শিক্ষক আব্দুল খালেক ও নিরীহ কৃষক রজতের পুত্র লুৎফর রহমানকে আটক করে ঐ মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ছাড়া ২৮ ডিসেম্বর মঙ্গলবার রাতে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন এর একাধিক কর্মীর বাড়িতে অভিযান চালিয়েছে। এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন আলা বলেন, তার কর্মীদের এলাকা ছাড়া করতে পরিকল্পিত ভাবে এ মামলা করা হয়েছে।
এ ব্যাপারে ঐ মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ গোলাম রসুল বলেন, বাদী যে ভাবে মামলা করেছেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category