১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৩১| গ্রীষ্মকাল|
Title :
বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা

লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান

কাজী মোস্তফা রুমি
  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬,
  • 82 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হলো ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান।

আট দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনের আজ ১১ মার্চ’২৬ ভোর ৬:০০ টায় লীলা কীর্তনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।

মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে কালীবাড়ি প্রাঙ্গণে দূর-দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও কীর্তন দল অংশগ্রহণ করেন।

সাত দিনব্যাপী নামসংকীর্তনের মধ্য দিয়ে পুরো এলাকা ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত লীলা কীর্তনে ভক্তরা গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে অংশগ্রহণ করেন। কীর্তনের সুর ও ঢোল-করতালের তালে তালে ভক্তদের উপস্থিতি পুরো অনুষ্ঠানকে এক অনন্য ধর্মীয় আবহে রূপ দেয়।

লীলা কীর্তন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৫ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু।

এছাড়াও উক্ত লীলা কীর্তন পর্বে নাগরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নাগরপুর কেন্দ্রীয় কালিবাড়ির উৎসব পরিচালনা কমিটির সম্পাদক শ্রী রামেন্দ্র সুন্দর বোস বলেন, সনাতন ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যেই দীর্ঘ ৬৪ বছর যাবত নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে মহানাম যজ্ঞের আয়োজন করা হয়। এই আয়োজন ভক্তদের মাঝে ধর্মীয় চেতনা জাগ্রত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পাশাপাশি অনুষ্ঠানের আয়োজক কমিটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category