১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৩৫| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬,
  • 145 Time View

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে উপজেলা বিএনপির সদস্য হয়েছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।

আজ ৩ মার্চ ২০২৬ রোজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টাঙ্গাইল জেলা শাখার নিজস্ব প্যাডে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির আদর্শে বিশ্বাস রেখে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

বিশেষ করে, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর জয় নিশ্চিতকরণে তৃণমূল নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক, সাংগঠনিক দক্ষতা এবং দলীয় কার্যক্রমে আন্তরিক অংশগ্রহণের কারণে তাকে নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে তার এই দায়িত্ব প্রাপ্তিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্ব ও অভিজ্ঞতা নাগরপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

এ বিষয়ে জননেতা মোঃ মাইনুল আলম খান কনক বলেন- শুরুতেই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এর প্রতি শ্রদ্ধা জানাই।

সেই সাথে টাঙ্গাইল-৬ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু ভাই, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি সহ সকল নেতৃবৃন্দদেরকে আমার প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ।

বিএনপির আদর্শ বাস্তবায়ন এবং নাগরপুরে সংগঠনকে আরও শক্তিশালী করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন এবং আগামী দিনে দলীয় কর্মসূচি সফল করতে একসাথে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category