১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৯:১২| গ্রীষ্মকাল|
Title :
পাগলা কুকুরের ভয়াবহ আক্রমণ-নাগরপুরে আহত ১৫ পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি)

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটিতে উপদেষ্টা হলেন জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬,
  • 185 Time View

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানীত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সফল সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।

সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখা জননেতা মোঃ আতিকুর রহমান আতিকের এই দায়িত্বকে সংগঠনের নেতাকর্মীরা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করেন, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা বিএনসিএফ-এর কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

বিএনসিএফ সূত্র জানায়, দেশের স্বার্থে তথ্য প্রযুক্তি ভিত্তিক কার্যক্রম জোরদার, অনলাইন প্রচার-প্রচারণা সুসংগঠিত করা এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটিকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় জননেতা মোঃ আতিকুর রহমান আতিককে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে বলেন, “আমি শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি’র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আত্মার মাগফেরাত কামনা করছি।

পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের সার্বিক সফলতা কামনা করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category