১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৩১| গ্রীষ্মকাল|
Title :
বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা

ধর্মীয় শিক্ষার সহায়তায় মানবিক ভূমিকা রাখছে নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১১, ২০২৫,
  • 129 Time View

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ থেকে পরিচালিত এক মহতী উদ্যোগে, নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (NSF) এবং “আলোকিত নাগরপুর” এর সদস্যদের সার্বিক সহযোগিতায় দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ফ্যান, পবিত্র কোরআন শরীফ ও দেওয়াল ঘড়ি প্রদান করা হয়েছে।

মামুদনগর পূর্ব পাড়া মেইন রোড সংলগ্ন এই মহিলা মাদ্রাসায় দীর্ঘদিন ধরে মৌলিক কিছু সুযোগ-সুবিধার অভাব ছিল। শিক্ষার্থীদের শীতল ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে কোরআন শিক্ষা গ্রহণে সহায়তা করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ এনামুল হক, নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (NSF) এর ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সম্মানিত উপদেষ্টা মোঃ আরিফুল ইসলাম, প্রতিষ্ঠাতা মোঃ সাজিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ফিরোজ মাহমুদ (সুমন), কার্যকরী সদস্য মোঃ ইমরান হোসেন ও মোঃ সিয়াম নিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “ইসলামী শিক্ষার প্রসার ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। মাদ্রাসার ছাত্রীদের একটু স্বস্তির জন্য এই ক্ষুদ্র প্রয়াস।”

মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা এ সহায়তায় সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও ফাউন্ডেশনটির এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category