১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৩১| গ্রীষ্মকাল|
Title :
বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা

টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ারে ব্যাপক গণসংযোগ এবং রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ করলেন জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 219 Time View

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। তাই এই নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ দলের প্রচারণা নিয়ে ব্যস্ত।

এরই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপিকে একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উক্ত আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে টাঙ্গাইলের নাগরপুর সদর ও দেলদুয়ারের ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ব্যাপক গণসংযোগ, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানর কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে বেড়ে ওঠা ক্লিন ইমেজ খ্যাত মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।

আজ ২৫ আগস্ট’২৫ রোজ সোমবার দুপুর ১২:০০ ঘটিকায় দিনের কর্মসূচি শুরুতে নাগরপুর সদরে বিপুল সংখ্যক অটো রিকশা চালকদের মাঝে প্রচারণার মাধ্যম হিসেবে ধানের শীষ প্রতীক সম্বলিত গেঞ্জি প্রদান কর্মসূচি উদ্বোধন করেন।

এরপর বেলা ৩:০০ ঘটিকায় ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানির প্রত্যেকটি হাট, বাজার, গ্রাম ও মহল্লার গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিত সাধারণ ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় এবং শেষে রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।

লিফলেট বিতরণ শেষে ফাজিলহাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় ফাজিলহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মারুফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান, ফাজিলহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক রকিবুল হাসান প্রিন্স, ফাজিলহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক, সাধারণ সম্পাদক হিমেল, ফাজিলহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিপ্লব, সাধারণ সম্পাদক ইলিয়াস, ফাজিলহাটি ইউনিয়ন কৃষকদলের সভাপতি শফি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

দিনব্যাপী এই কর্মসূচিতে নাগরপুর হতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নবী, দপ্তিয়র ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম হোসেন বেকড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ সোহল রানা, সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ বাদল মিয়া, দপ্তিয়র ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আলি হাসান, দপ্তিয়র ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ শাহিনুর রহমান শাহ আলম প্রমুখ।

এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে শুভেচ্ছা বক্তব্যে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক বলেন- বিএনপি একটি বিশাল রাজনৈতিক সংগঠন। এখানে অনেকেই মনোনয়ন চাইতে পারেন। আমার পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে যদি দেশনায়ক তারেক রহমান ও বিএনপি নীতিনির্ধারক নাগরপুর দেলদুয়ারের যোগ্য মনে করে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেন সেক্ষেত্রে আমি আপনাদের পাশে আছি এবং যদি মনোনয়ন নাও দেন তাহলে বিগত দিনে আমি যেভাবে জিয়া পরিবারের সাথে ছিলাম, বিএনপির সাথে ছিলাম সেভাবেই থাকবো।

আমি আমৃত বিএনপির সাথে আছি, ইনশাআল্লাহ্।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category