
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে তোলার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর গুলশান ও বনানী থানা জাসাসের কর্মী সম্মেলন’২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুন’২৫ রোজ শনিবার বিকেল ৩:০০ ঘটিকায় কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন ২৭নং সড়ক সংলগ্ন বনানী খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর জাসাসের যুগ্ম-আহবায়ক হোসনে রাব্বানী শাহীনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কর্মী সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী ও নির্যাতিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম প্রভাবশালী সহ-সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, ঢাকা মহানগর উত্তর জাসাসের সংগ্রামী আহবায়ক কর্মীবান্ধব জননেতা মোঃ শরীফুল ইসলাম স্বপন।

এ বিষয়ে জননেতা মোঃ শরীফুল ইসলাম স্বপন বলেন- দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবং জাসাসকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
পূর্বের তুলনায় ঢাকা মহানগর উত্তর জাসাস সহ কেন্দ্রীয় জাসাস অনেক শক্তিশালী এবং সুসংগঠিত সংগঠনে রূপ নিয়েছে।
দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এধরনের কর্মী সম্মেলন আমাদের ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সকল থানায় অব্যাহত থাকবে।
বিশেষভাবে উল্লেখ্য,উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলের চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক।
