১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৩২| গ্রীষ্মকাল|
Title :
বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা

নাগরপুরে উপজেলা বিএনপি’র উদ্যোগে ঐতিহাসিক সংহতি ও বিপ্লব দিবস উদযাপিত

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪,
  • 170 Time View

কাজী মোস্তফা রুমি: ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সংঘটিত সিপাহী-জনতার নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থান সামরিক অভ্যুত্থানের পতন ঘটায়। এই বিপ্লবের ফলশ্রুতিতে জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন। তখন থেকেই ৭ নভেম্বরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস হিসেবে উদযাপিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ৭ নভেম্বর’২৪ রোজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগরপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হবি এর নেতৃত্বে উপজেলা বিএনপি এবং সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

উক্ত অনুষ্ঠানে নাগরপুর উপজেলা বিএনপির সিনি: সহ-সভাপতি আহমেদ আলী রানা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাবেক ভিপি নাজমুল হক স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: শহিদুর রহমান মনির, নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন মিয়া আকাশ সহ উপজেলা বিএনপি এবং সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category