১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ২:৫৩| গ্রীষ্মকাল|
Title :
পাগলা কুকুরের ভয়াবহ আক্রমণ-নাগরপুরে আহত ১৫ পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি)

গুইমারায় বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মোঃ মাসুদ রানা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, মার্চ ১৭, ২০২৪,
  • 230 Time View

মোঃ মাসুদ রানা
স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

১৭ মার্চ রবিবার গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের অংশগ্রহণে শিশু প্রহর অনুষ্ঠানে একক ও দলীয় নিত্য, কবিতা আবৃত্তিসহ দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানকে বর্ণিল করে তোলে।

শিশু প্রহর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আরিফুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

তার আগে গুইমারা উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ম্রাসাথোয়াই মগ, বীরমুক্তিযোদ্ধা শাহ আলমসহ রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

এদিকে রবিবার সকালে গুইমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্য্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category