২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৪১| শীতকাল|
Title :
নাগরপুরে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা নাগরপুরে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের র‍্যালী নাগরপুর দেলদুয়ারে পরিবর্তনের বার্তা নিয়ে ব্যাপক গণসংযোগে তারেক শামস খান হিমু নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ’২৬-এর পুরস্কার বিতরণ নাগরপুর দেলদুয়ারের জনগণের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে আমি আজীবন কাজ করে যাব- তারেক শামস খান হিমু নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২৬ টাঙ্গাইলে ভোটযুদ্ধে চূড়ান্ত প্রার্থী ৪৭ জন, শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার লক্ষ্যে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করতে যাচ্ছি- মোঃ আতিকুর রহমান আতিক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অবিস্মরণীয় প্রতীক- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক

নাগরপুরে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬,
  • 58 Time View

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধার এবং আধুনিক নাগরপুর–দেলদুয়ার গঠনের অঙ্গীকার নিয়ে ভোটারদের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের বিএনপির দলীয় প্রার্থী, সাবেক ছাত্রনেতা রবিউল আওয়াল লাভলু।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রবিউল আওয়াল লাভলু বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করে গড়ে তুলবো। আমি নিজে অন্যায় করি না, অন্যায়কেও প্রশ্রয় দিই না।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ নির্বাচন। তাই ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, এম ফিরোজ সিদ্দিকী, সদস্য দীপালী চক্রবর্তী, মনোয়ারা মুকুল, শরিফ উদ্দিন আরজু, অ্যাডভোকেট ইকবাল হোসেন খান, মাইনুল আলম খান কনক, সাবেক ছাত্র নেতা মো.আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ খান, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান সাজু, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান এবং ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল,মোঃ শহিদুর রহমান মনির  সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতিতে নাগরপুর সরকারি কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category