নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধার এবং আধুনিক নাগরপুর–দেলদুয়ার গঠনের অঙ্গীকার নিয়ে ভোটারদের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের বিএনপির দলীয় প্রার্থী, সাবেক ছাত্রনেতা রবিউল আওয়াল লাভলু।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রবিউল আওয়াল লাভলু বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করে গড়ে তুলবো। আমি নিজে অন্যায় করি না, অন্যায়কেও প্রশ্রয় দিই না।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ নির্বাচন। তাই ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, এম ফিরোজ সিদ্দিকী, সদস্য দীপালী চক্রবর্তী, মনোয়ারা মুকুল, শরিফ উদ্দিন আরজু, অ্যাডভোকেট ইকবাল হোসেন খান, মাইনুল আলম খান কনক, সাবেক ছাত্র নেতা মো.আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ খান, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান সাজু, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান এবং ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল,মোঃ শহিদুর রহমান মনির সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতিতে নাগরপুর সরকারি কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।