৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৫০| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

নাগরপুরে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬,
  • 126 Time View

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি, শুক্রবার বেলা ১২ ঘটিকায় সাবেক প্রতিমন্ত্রী স্বর্গীয় এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর বাসভবনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা দিপালী চক্রবর্তী। তিনি তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য সুদৃঢ় করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জনাব রবিউল আওয়াল লাভলু। তিনি তার বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ থাকলে নাগরপুর-দেলদুয়ারের মাটি আবারও বিএনপির দুর্গে পরিণত হবে।”

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা মুকুল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু রমেন্দ্র নারায়ণ শীল, সভাপতি, নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি কমিটি,বাবু রামেন্দ্র সুন্দর বোস, সাধারণ সম্পাদক, নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি কমিটি,বিপ্লব রায় বচ্চন যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি, গৌরব চক্রবর্তী, সদস্য,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি,বাবু শিব শংকর সূত্রধর, নাগরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ঝুটন কুমার সাহা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। নাগরপুর ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই মতবিনিময় সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category