৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৪৯| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

নাগরপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় উপজেলা ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬,
  • 140 Time View

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আর ২ জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার বাদ জুমা নাগরপুর সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শহীদুর রহমান মনিরের সঞ্চালনায় উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন নাগরপুর সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি সাদিক আব্দুল্লাহ।মিলাদ ও দোয়া মাহফিল শেষে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, নাগরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ মোস্তাকিম মিয়া, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম আসলাম, নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইয়ামিন মিয়া আকাশ, সাধারণ সম্পাদক রাজিব হোসেন, সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাদল মিয়া, বেকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল রানা প্রমুখ।

এছাড়াও নাগরপুর উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category