
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল নাগরপুরের দপ্তিয়রে ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ জানুয়ারি ২০২৬ রোজ সোমবার বাদ আসর দপ্তিয়র ভুগোলহাট বাজার প্রাঙ্গনে দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি,শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।
উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও উক্ত দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যের জননেতা মোঃ আতিকুর রহমান আতিক বলেন- আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীদেরকে নানাভাবে ষড়যন্ত্র করে ঋণ খেলাপি ও বিভিন্ন কাগজপত্র ঘাটতি দেখিয়ে মনোনয়ন পত্র বাতিল করছে।
আমি নাগরপুর দেলদুয়ারে বিএনপিকে কোনরকম ঝুঁকিতে না ফেলতে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নির্দেশক্রমে স্বতন্ত্র হতে মনোনয়ন পত্র ক্রয় করেছিলাম এবং তা গৃহীত হয়েছে।
যেহেতু নাগরপুর দেলদুয়ারে বিএনপি হতে চূড়ান্ত মনোনীত প্রার্থী মোঃ রবিউল আওয়াল লাভলুর মনোনয়ন পত্রে কোন ধরনের ত্রুটি পাওয়া যায়নি, তাই বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা আনার লক্ষ্যে দিন শেষে আপনাদের অনুমতিক্রমে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করতে যাচ্ছি।
আমরা সম্মিলিতভাবে ধানের শীষের গণজোয়ার তুলে আগামী দিনে এই আসনটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কে উপহার দিব, ইনশাআল্লাহ্।
