৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৪৮| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

নাগরপুরে দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির উদ্যোগে দোয়া মাহফিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬,
  • 114 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জিহাদ হোসেন ডিপটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ ডিসেম্বর ২০২৬ রোজ শুক্রবার বাদ আছর নাগরপুর সদরের চৌরাস্তায় উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম,বিএনপি নেতা মিহিনুর রহমান, নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন মিয়া আকাশ, শ্রমিক নেতা ঠান্ডু শেখ, বাদল মিয়া, সাবেক ছাত্রনেতা মোঃ সুমন বাপ্পি প্রমূখ।

এছাড়াও উক্ত দোয়া মাহফিলে নাগরপুরের বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলটি পরিচালনা করেন মাও. মোহাম্মদ আবুল হাসান।

উক্ত দোয়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category