৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৪৯| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

বেগম খালেদা জিয়ার মতো মহৎ ব্যক্তি এ দুনিয়ায় আর কেউ আসবে না- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬,
  • 99 Time View

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব যুক্তরাজ্য শাখা সেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাইনুল আলম খান কনকের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ০২ জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ মধ্যপাড়া জামে মসজিদে বাদ জুমা উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে জননেতা মোঃ মাইনুল আলম খান কনক বলেন— বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাঝে কোনো হিংসা-বিদ্বেষ ছিল না। সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। বেগম খালেদা জিয়ার মতো মহৎ ব্যক্তি এ দুনিয়ায় আর কেউ আসবে না।

আমাদের কষ্টটা বিরল, এই কষ্ট সহ্য করার মতো না। শুধু আমি না, বাংলাদেশের কোনো মানুষ সহ্য করতে পারছে না। এই শোক কোনদিনও ভুলে যাওয়া সম্ভব না।

মহান আল্লাহ তাআলা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যেন জান্নাতবাসী করে এই প্রার্থনা করছি।

এ সময় সলিমবাদ ইউনিয়ন নেতৃত্ব সহ সলিমাবাদ গ্রামের কয়েক শতাধিক মুসুল্লিরা অংশ নেন।

উল্লেখ্য, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে মোঃ মাইনুল আলম খান কনক বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন ফরম ক্রয় করলেও দলের প্রতি ভালোবাসা এবং আস্থা রেখে তা জমা দেননি। বরং বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category