৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৪৯| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ’২৬-এর পুরস্কার বিতরণ

কাজী মোস্তফা রুমি :
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬,
  • 138 Time View

কাজী মোস্তফা রুমি: নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ’২৬-এর পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ধুবড়িয়া সেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহেল রানার সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। এরপর জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী এবং ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় প্লে শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। গান, নৃত্য, আবৃত্তি এবং অভিনয়ে ফুটে ওঠে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা।

বিদ্যালয়ের পরিচালক সাবিনা ইয়াসমিন পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রানা বলেন- পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আগামী দিনেও শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, সহকারী প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন, সিনিয়র শিক্ষক লিয়াকত হোসেন, সিনিয়র শিক্ষিকা মাসুদা পারভীন জলি, শাহনাজ আক্তার সহ কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের অধ্যয়নরত সকল শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category