• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Headline
নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব: সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক রাজিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এমপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ রাত পোহালেই নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন, শেষ মুহূর্তে ব্যানার টানাতে ব্যস্ত প্রার্থী ও কর্মীরা নাগরপুরে সলিমাবাদ ৪নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ নাগরপুরে নিজ এলাকার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে সাধারণ সম্পাদক পদে হেবিওয়েট প্রার্থী ঝুটন কুমার সাহার ব্যাপক গণসংযোগ নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণার শেষ সময়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজিব আহমেদের ব্যাপক গণসংযোগ বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে গণসংযোগে ব্যস্ত সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঝুটন কুমার সাহা

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র বিক্রয় শুরু, প্রথম দিনেই হেভিওয়েট প্রার্থীদের ভিড়

আলীজা বিনতে আশরাফ / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আলীজা বিনতে আশরাফ: টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মনোনয়নপত্র বিক্রির শুভ উদ্বোধন করেন নাগরপুর বাজার বণিক সমিতি নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা মোঃ কুদরত আলী।

এ সময় নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরপুর বাজারের ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ী ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনেই বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দীর্ঘদিন পর নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে নতুন করে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে আনুষ্ঠানিক গতি এসেছে।

নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবেন—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা