নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে নিজ এলাকার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মাইনুল আলম খান কনক।
শনিবার (২১ নভেম্বর) রাতে নাগরপুর উপজেলার সালিমাবাদে নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।
পাশাপাশি এলাকার সার্বিক পরিস্থিতি, সাংগঠনিক কর্মকাণ্ড, পারস্পরিক সৌহার্দ্য ও ভবিষ্যৎ পথচলা নিয়ে আন্তরিক পরিবেশে মতবিনিময় হয়।
নেতৃবৃন্দের সঙ্গে তাঁর এ সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে নেতৃবৃন্দের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক সম্প্রীতির এক সুন্দর আবহ সৃষ্টি হয়।