নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী আদর্শে মেধাবী নেতৃত্ব, সফল সংগঠক, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মাইনুল আলম খান কনক।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের এইচআরটি মেটাল ফ্যাক্টরি পরিদর্শনকালে তাঁদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মাইনুল আলম খান কনক বেনজীর আহমেদ টিটুর সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন। এ সময় তাঁদের মধ্যে টাঙ্গাইলের সামগ্রিক উন্নয়ন, শিল্প-বাণিজ্যের প্রসার, ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্ভাবনা এবং স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

এছাড়া নাগরপুর ও টাঙ্গাইলের সার্বিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে।
উক্ত সৌজন্য সাক্ষাৎকালে এইচআরটি মেটাল কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, তরুণ প্রজন্মের অহংকার, উদীয়মান মেধাবী নেতৃত্ব, বিশিষ্ট সমাজসেবক টিপু খান এবং কোম্পানিতে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে সমাজসেবা, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত মাইনুল আলম খান কনক বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অন্যদিকে বেনজীর আহমেদ টিটু বিসিকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি টাঙ্গাইলের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় উভয়ে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।