নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ঝুটন কুমার সাহা। নির্বাচনে তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নাগরপুর বাজার বণিক সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন। নির্বাচনকে ঘিরে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং দোয়া ও সমর্থন কামনা করছেন তিনি।
গণসংযোগকালে ঝুটন কুমার সাহা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন। নির্বাচিত হলে ব্যবসায়ীদের ঐক্য, অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা। সাধারণ সম্পাদক পদে ঝুটন কুমার সাহার টিউবওয়েল প্রতীকের পক্ষে ব্যবসায়ীদের সমর্থন ও ভোট প্রত্যাশা করছেন তাঁর সমর্থকরা।
আগামী ২৩ নভেম্বর ভোটের মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের পছন্দের নেতৃত্ব নির্বাচিত করবেন।