নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন সলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, উদীয়মান মেধাবী নেতৃত্ব, যুবদল নেতা শামসুল হুদা সাজু।
এরই ধারাবাহিকতায় আজ ২২ নভেম্বর ২০২৬ রবিবার সলিমাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড তেবাড়িয়ায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তিনি।
গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজু এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের কল্যাণ এবং একটি সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
পাশাপাশি আসন্ন নির্বাচনে সলিমাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং তার পরিকল্পনাগুলো জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন ।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে শামসুল হুদা সাজু বলেন- জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার পথচলার মূল শক্তি। আপনাদের দেওয়া ভোটে আমি নির্বাচিত হলে জনগণের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন এবং সলিমাবাদ ইউনিয়নকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ্।