• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব: সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক রাজিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এমপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ রাত পোহালেই নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন, শেষ মুহূর্তে ব্যানার টানাতে ব্যস্ত প্রার্থী ও কর্মীরা নাগরপুরে সলিমাবাদ ৪নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ নাগরপুরে নিজ এলাকার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে সাধারণ সম্পাদক পদে হেবিওয়েট প্রার্থী ঝুটন কুমার সাহার ব্যাপক গণসংযোগ নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণার শেষ সময়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজিব আহমেদের ব্যাপক গণসংযোগ বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে গণসংযোগে ব্যস্ত সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঝুটন কুমার সাহা

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এর সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক / ২৩৩ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।

২৫ আগস্ট মঙ্গলবার যুক্তরাজ্যের একটি স্থানীয় রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে মোঃ মাইনুল আলম খান কনক প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকট নাগরপুর দেলদুয়ারের উন্নয়ন এবং স্থানীয় রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে যেকোন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আগামীতে যেকোনো ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক বিষয়ে সার্বিক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় শেষে জননেতা মোঃ মাইনুল আলম খান কনক মাননীয় মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এর দীর্ঘায়ু, সুস্থতা এবং সার্বিক সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা