• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত নাগরপুর-দেলদুয়ারের বিদ্যুৎ সংকট সমাধানে সক্রিয় এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুরে বিষাক্ত পানি পানে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ, ২ জনের অবস্থা আশঙ্কাজনক কার অবহেলায় ফেরত গেছে তহবিল? উন্নয়ন বঞ্চিত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেলদুয়ারে এলাসিন সামছুল হক ব্রীজের টুল প্লাজার ক্যাশ ছিনতাইয়ের অভিযোগ দেলদুয়ারে গোমজানি বিলে ১লাখ ১৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শওকত আরা আক্তার ঊর্মি হাসি নেতৃত্বের শক্তি এবং সংগঠনের প্রাণশক্তি: বিটিএসএফ মহাসচিব শাওন নাগরপুরের দুয়াজানী নিজ গ্রামে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া চাইলেন মোঃ গোলাম মোস্তফা গোলাম

ঈদুল আযহার আগমনের শেষ সময় নাগরপুরের মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়

Reporter Name / ৯৮ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। তাই পবিত্র ঈদুল আযহা আগমনের শেষ সময় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন মার্কেট, শপিং কমপ্লেক্স সহ সকল বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

আজ ২৭ মে রোজ বুধবার সকাল থেকেই জমজমাট হয়ে উঠেছে উপজেলার কাপড়ের দোকান, জুতার শোরুম, কসমেটিকস ও শিশুদের পোশাকের মার্কেটগুলো।

বিশেষ করে নাগরপুর বাজার মার্কেট, সরকারি কলেজ রোড মার্কেট, রাজিয়া শপিং কমপ্লেক্স সহ অন্যান্য বিপণী বিতান গুলোতে নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ। শিশু-কিশোরদের মধ্যেও ঈদকে ঘিরে দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস।

ব্যবসায়ীরা জানান, শুরুতে বেচাকেনা কিছুটা ধীরগতির হলেও বর্তমানে শেষ সময়ে ক্রেতাদের চাপ অনেক বেড়েছে।

দেশীয় পোশাকের পাশাপাশি থ্রি-পিস, পাঞ্জাবি, জুতা ও কসমেটিকসের চাহিদা বেশি রয়েছে বলে জানান তারা।

ক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিছুটা হিসাব করে কেনাকাটা করতে হলেও প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে সাধ্যমতো কেনাকাটা করছেন তারা।

এদিকে ঈদকে কেন্দ্র করে মার্কেট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। যানজট ও জনসমাগম নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও তৎপর দেখা গেছে। পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তায় মাঠে রয়েছেন নাগরপুর বাজার বণিক সমিতির সকল নেতৃবৃন্দ।

সব মিলিয়ে ঈদুল আযহার আমেজে এখন উৎসবমুখর হয়ে উঠেছে নাগরপুরের মার্কেট ও শপিং কমপ্লেক্সগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা