নিজস্ব প্রতিবেদক: আসন্ন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় রাতভর ব্যাপক গণসংযোগ চালিয়েছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, কারা নির্যাতিত মেধাবী নেতৃত্ব, নাগরপুর উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাম।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গণসংযোগ কর্মসূচির শুরুতে নাগরপুরের নঙ্গিনাবাড়ি মাহফিলে অংশগ্রহণ করেন। এরপর তিনি ময়নাল পীরের ওরশ মোবারকে যোগ দেন। পরে সেখান থেকে মীরনগর, কাঠুরি ও নাগরপুর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং ব্যাপক গণসংযোগ করেন।
এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণের ভোটে নির্বাচিত হলে নাগরপুর সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা ও এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পাশাপাশি তিনি আসন্ন নির্বাচনে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
দিনের পর দিন বিভিন্ন এলাকায় তাঁর এমন সরব উপস্থিতি ও সরাসরি জনসম্পৃক্ততা নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করছে।