• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline
নাগরপুরে বিষাক্ত পানি পানে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ, ২ জনের অবস্থা আশঙ্কাজনক কার অবহেলায় ফেরত গেছে তহবিল? উন্নয়ন বঞ্চিত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেলদুয়ারে এলাসিন সামছুল হক ব্রীজের টুল প্লাজার ক্যাশ ছিনতাইয়ের অভিযোগ দেলদুয়ারে গোমজানি বিলে ১লাখ ১৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শওকত আরা আক্তার ঊর্মি হাসি নেতৃত্বের শক্তি এবং সংগঠনের প্রাণশক্তি: বিটিএসএফ মহাসচিব শাওন নাগরপুরের দুয়াজানী নিজ গ্রামে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া চাইলেন মোঃ গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ সহায়তা ও জিআর চাল বিতরণ নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পেলেন নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলম

নাগরপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি / ২১০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ মে রোজ সোমবার সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কেতাব আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কহিনুর মিয়ার সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ১৩৫ টাঙ্গাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু এর সহধর্মিনী এবং নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম (মুকুল)।

শিক্ষক সমাজের ঐক্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মোঃ নূর হোসেন মিয়া, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক বাবু শম্ভু নাথ সাহা, নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান আনিস, সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফ উদ্দিন, ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহেল রানা প্রমুখ।

এছাড়াও নাগরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সমিতির সাবেক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরশেদ আলী সহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়।

এসময় বক্তারা বলেন- শিক্ষকদের মর্যাদা রক্ষা, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গঠনে শিক্ষক সমাজকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সবসময় শিক্ষকদের ন্যায্য দাবি আদায় ও শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্ব সেই ধারাবাহিকতা আরও বেগবান করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের কল্যাণে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষকবৃন্দ নবনির্বাচিত কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং শেষে আনুষ্ঠানিকভাবে কার্যনির্বাহী কমিটির নতুন নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা