• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Headline
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির গভীর শোক নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা নোয়াখালী-১ আসনের এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর তেবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত সাগরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু যুক্তরাজ্যে জননেতা মাইনুল আলম খান কনক এর নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফ্রাইজি’র শুভ উদ্বোধন নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

হাসি নেতৃত্বের শক্তি এবং সংগঠনের প্রাণশক্তি: বিটিএসএফ মহাসচিব শাওন

স্টাফ রিপোর্টার / ২৪৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় মহাসচিব, দৈনিক দিনকাল ও ডেইলি সান-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি, হাস্য উজ্জ্বল ফোরাম (হাউফো)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সংগঠক, মানবাধিকার কর্মী, কবি, সাংবাদিক ও সদা হাস্যউজ্জ্বল ব্যক্তিত্ব মোঃ আল-আমিন শাওন (এলএল.বি) বলেছেন, “হাসি নেতৃত্বের শক্তি এবং সংগঠনের প্রাণশক্তি।” তিনি আরও বলেন, হাসি ও সাংগঠনিক নেতৃত্ব একে অপরের পরিপূরক। হাসিমুখের নেতৃত্ব আস্থা, ঐক্য ও অনুপ্রেরণা সৃষ্টি করে, যা যেকোনো সংগঠনকে সফলতার পথে এগিয়ে নিতে সহায়তা করে। সম্প্রতি এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একজন প্রকৃত নেতার সবচেয়ে বড় গুণ শুধু নির্দেশ দেওয়া নয়, বরং মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া। আর সেই হৃদয় জয় করার অন্যতম সহজ ও শক্তিশালী মাধ্যম হলো আন্তরিক হাসি। হাসি মানুষের মধ্যে বিশ্বাস, ভালোবাসা ও আত্মবিশ্বাস সৃষ্টি করে।
সাংগঠনিক নেতৃত্বে নেতার হাসিমুখ কর্মীদের উৎসাহিত করে, কঠিন পরিস্থিতিকে সহজ করে তোলে এবং পুরো সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে সাহায্য করে। একজন ইতিবাচক ও হাস্যোজ্জ্বল নেতা সবসময় আশাবাদ ছড়িয়ে দেন, যা সংগঠনের পরিবেশকে প্রাণবন্ত ও কার্যকর রাখে।

তিনি আরও যোগ করেন, নেতৃত্ব মানে শুধু নির্দেশনা দেওয়া নয়; বরং সহমর্মিতা, দায়িত্ববোধ, ধৈর্য এবং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। একটি আন্তরিক হাসি সেই সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে।

সবশেষে তিনি বলেন, একজন সফল নেতা তাঁর আচরণ, ব্যক্তিত্ব ও হাসির মাধ্যমেই মানুষের মন জয় করেন। কারণ হাসি শুধু মুখের সৌন্দর্য নয়, এটি নেতৃত্বের শক্তি এবং সংগঠনের প্রাণশক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা