• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির গভীর শোক নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা নোয়াখালী-১ আসনের এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর তেবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত সাগরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু যুক্তরাজ্যে জননেতা মাইনুল আলম খান কনক এর নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফ্রাইজি’র শুভ উদ্বোধন নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দেলদুয়ারে গোমজানি বিলে ১লাখ ১৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস

দেলদুয়ার (টাঙ্গাইল)প্রতিনিধি: / ২৩৯ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

দেলদুয়ার (টাঙ্গাইল)প্রতিনিধি: দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার প্রতিরোধে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে গোমজানি বিল থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গোমজানি বিলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে বিলে স্থাপিত ২৯টি চায়না দুয়ারী জাল ও ৩টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৫৭ মিটার এবং আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।
অভিযান চলাকালে জব্দকৃত জালের কোনো মালিকানা দাবি না করায় ঘটনাস্থলেই সেগুলো বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা জূথী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন, পুলিশ সদস্যবৃন্দ, উপজেলা ভূমি অফিস ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা