• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Headline
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির গভীর শোক নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা নোয়াখালী-১ আসনের এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর তেবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত সাগরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু যুক্তরাজ্যে জননেতা মাইনুল আলম খান কনক এর নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফ্রাইজি’র শুভ উদ্বোধন নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নাগরপুরে বিষাক্ত পানি পানে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে এমপি রবিউল আওয়াল লাভলু

নিজস্ব প্রতিবেদক / ২৪৩ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবয়েলে দুর্বৃত্তদের বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রণের ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছাত্র-ছাত্রীদের বর্তমান অবস্থা জানতে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন টাঙ্গাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু। এ সময় তাঁর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাতে তিনি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তিনি ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিদর্শনকালে নাগরপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা