• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Headline
বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম দাপ্তরিক দিন নাগরপুর পানানে গণসংযোগ করলেন নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এর শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন মন্ত্রিসভায় নতুন ছয় মুখ, শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩ তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় জননেতা রুহুল কবির রিজভীকে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক এর শুভেচ্ছা ও অভিনন্দন যুক্তরাজ্যে সফররত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর চরকাঠুরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনকের অভিনন্দন

নাগরপুরে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ সহায়তা ও জিআর চাল বিতরণ

নি / ১১২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের অনুকূলে জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।

আজ ১৯ জুন রোজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন এর সভাপতিত্বে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের অনুকূলে জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়- সাম্প্রতিক বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার ৯০ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তিকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলার ৪০টি ধর্মীয় প্রতিষ্ঠান- মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের অনুকূলে প্রতিষ্ঠানপ্রতি ১ টন করে মোট ৪০ টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন- দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে সরকার নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি সমাজের সচ্ছল ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ এরফান উদ্দিন বলেন- স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে এ বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মেদ আলী রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা