• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Headline
নাগরপুরে বিষাক্ত পানি পানে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ, ২ জনের অবস্থা আশঙ্কাজনক কার অবহেলায় ফেরত গেছে তহবিল? উন্নয়ন বঞ্চিত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেলদুয়ারে এলাসিন সামছুল হক ব্রীজের টুল প্লাজার ক্যাশ ছিনতাইয়ের অভিযোগ দেলদুয়ারে গোমজানি বিলে ১লাখ ১৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শওকত আরা আক্তার ঊর্মি হাসি নেতৃত্বের শক্তি এবং সংগঠনের প্রাণশক্তি: বিটিএসএফ মহাসচিব শাওন নাগরপুরের দুয়াজানী নিজ গ্রামে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া চাইলেন মোঃ গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ সহায়তা ও জিআর চাল বিতরণ নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পেলেন নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলম

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি নাগরপুর সদর ইউনিয়নের বারীকগ্রাম এলাকার কৃতি সন্তান। আজ ২১ মে রোজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকার ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়- দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আছর নাগরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজার পূর্বে উপজেলা প্রশাসন ও পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস, বি আর ডিবি (চেয়ারম্যান) আহম্মেদ আলী রানা, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, সরকারি যদুনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে দ্বিতীয় দফা জানাজার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে নিজ গ্রাম বাড়ী গ্রাম কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা