• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাগরপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু-১ লাখ টাকার সহায়তা চেক হস্তান্তর নাগরপুরে পেঁয়াজ সংরক্ষণে আধুনিকায়নের ছোঁয়া, এয়ার ফ্লো মেশিন উদ্বোধন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে জনপ্রিয় হয়ে উঠছেন নাগরপুরের কৃতিসন্তান টিপু খান নাগরপুর বাজার পরিচ্ছন্ন রাখতে বণিক সমিতির বিশেষ অভিযান

নাগরপুরের যদুনাথ ময়দানে কুরআনের সুমধুর তিলাওয়াত, তাফসীর মাহফিলে জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু,এমপি

নিজস্ব প্রতিবেদক / ৩২৭ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, কুরআনের সুমধুর তিলাওয়াত এবং ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে মারকাযু উবাই ইবনে কা’ব (রাঃ) মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ২০২৬।

১৭ মে ২০২৬ রোববার সন্ধ্যায় নাগরপুরের ঐতিহাসিক যদুনাথ ময়দানে (হাসপাতাল মাঠ) ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

ঘিওরকোল বাবিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী রাজনীতির পরীক্ষিত নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে উঠে আসা ত্যাগী ও মেধাবী সংগঠক, নাগরপুর-দেলদুয়ারের গণমানুষের নেতা, ১৩৫ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু, এমপি।

উক্ত মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক খন্দকার নুরুল মোমেন কায়েস।

মাহফিলে মাদ্রাসার কৃতি হাফেজ ছাত্রদের আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত মুসল্লিরা তাকবির ধ্বনিতে মাঠ প্রকম্পিত করে তোলেন।

দেশের প্রখ্যাত আলেম-ওলামাগণ মাহফিলে কুরআনের তাফসীর পেশ করেন। তারা সমাজে নৈতিকতা, মানবতা, ইসলামী মূল্যবোধ ও শান্তি প্রতিষ্ঠায় কুরআনের শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা