• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে উম্মুল কুরা মহিলা মাদরাসার ওয়াজ মাহফিল উদ্বোধন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন এর সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনক এর সৌজন্য সাক্ষাৎ নাগরপুরের শহীদ ক্যাডেট স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ নাগরপুরের গয়হাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদার নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র জমা সম্পন্ন গয়হাটায় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাকির তালুকদার নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন এর সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনক এর সৌজন্য সাক্ষাৎ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ৩২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মাইনুল আলম খান কনক।

আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) রাজধানী ঢাকায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয়ের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম সহ নিজ রাজনৈতিক ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

এ সময় জননেতা মাইনুল আলম খান কনক নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তাঁর নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক ও সাংগঠনিক সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা