• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline
নাগরপুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম মাত্র ৪ ভোটের ব্যবধানে বাজিমাত, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হলেন রাজিব আহমেদ নাগরপুরে রাতভর গণসংযোগে ব্যস্ত সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব: সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক রাজিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এমপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ রাত পোহালেই নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন, শেষ মুহূর্তে ব্যানার টানাতে ব্যস্ত প্রার্থী ও কর্মীরা নাগরপুরে সলিমাবাদ ৪নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ নাগরপুরে নিজ এলাকার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে সাধারণ সম্পাদক পদে হেবিওয়েট প্রার্থী ঝুটন কুমার সাহার ব্যাপক গণসংযোগ

কাকরাইল মসজিদে তাবলিগের দুই গ্রুপের মারামারি

Reporter Name / ১৬৫ Time View
Update : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

রাজধানীর কাকরাইল মসজিদে দিল্লির নিজামুদ্দিন মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভি ও আলমি শুরা গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে সেখানে তাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

আজ শনিবার সকালে দিল্লির মাওলানা সাদপন্থী ও সাদবিরোধীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মাওলানা সাদের বিতর্কিত বক্তব্যকে ঘিরে সাদ পন্থী ও তার বিরোধী গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এদিকে উত্তেজনা নিরসনের জন্য ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাকরাইল মারকাজের শুরা সদস্যদের নিয়ে বৈঠকে বসেন।

পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক সাংবাদিকদের বলেন, আমরা মারামারি খবর শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাকরাইল মসজিদে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছি।

গতকাল শুক্রবারের পর আজ শনিবারও দুই গ্রুপ মুখোমুখি হয়। কাকরাইল মারকাজের শীর্ষ মুরুব্বিরা আশঙ্কা করছেন, যেকোনো সময় এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা