নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন সলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টানা তৃতীয় দিনের মতো ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শামসুল হুদা সাজু।
আজ বুধবার (২৫ নভেম্বর) ৪ নং ওয়ার্ড তেবাড়িয়ার বিভিন্ন এলাকায় তিনি স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, এলাকার মানুষের খোঁজখবর নেন এবং নিজের নির্বাচনী পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
গণসংযোগকালে শামসুল হুদা সাজু এলাকাবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। পাশাপাশি লিফলেট বিতরণের মাধ্যমে তাঁর নির্বাচনী বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।
এ সময় স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে তিনি নির্বাচিত হলে সলিমাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।