নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ত্যাগী ও কারা নির্যাতিত মেধাবী নেতৃত্ব, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষনুরাগী, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাম।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে নাগরপুর শহীদ ক্যাডেট একাডেমিতে উপস্থিত হয়ে তিনি শিক্ষক, অভিভাবক, ভোটার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
নির্বাচনকে সামনে রেখে তাঁর এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী দিনে নাগরপুর সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জনসম্পৃক্ততা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও মানুষের ভালোবাসাকে পুঁজি করে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলাম।