• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
তৃতীয় দিনের মতো সলিমাবাদের তেবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজুর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ নাগরপুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম মাত্র ৪ ভোটের ব্যবধানে বাজিমাত, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হলেন রাজিব আহমেদ নাগরপুরে রাতভর গণসংযোগে ব্যস্ত সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব: সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক রাজিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এমপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ রাত পোহালেই নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন, শেষ মুহূর্তে ব্যানার টানাতে ব্যস্ত প্রার্থী ও কর্মীরা নাগরপুরে সলিমাবাদ ৪নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ নাগরপুরে নিজ এলাকার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জননেতা মাইনুল আলম খান কনক

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব: সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক রাজিব

নিজস্ব প্রতিবেদক / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় এক যুগ পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বজলুর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে রাজিব আহমেদ নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দীর্ঘ সারির কারণে নির্ধারিত সময়ের পরও ভোটগ্রহণ অব্যাহত রাখা হয়। ভোট গণনা শেষে রাতে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা আব্দুস সালাম। এ সময় রিটার্নিং কর্মকর্তা ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ‘চেয়ার’ প্রতীক নিয়ে বজলুর রহমান মিন্টু ৫৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তারুজ্জামান বকুল পেয়েছেন ৪৩৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ‘মোরগ’ প্রতীক নিয়ে রাজিব আহমেদ ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মাত্র ৪ ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঝুটন কুমার সাহা পেয়েছেন ২৩৮ ভোট।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি পদে শহিদুর রহমান শহিদ ৩৬৮ ভোট ও মনির হোসেন ১৯৮ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী হোসেন ২৭৯ ভোট ও ইব্রাহিম ২৬৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. ইমরান খান ৪৯৭ ভোট, প্রচার সম্পাদক পদে আরিফুল ইসলাম ভোলা ৫১৬ ভোট, ধর্মবিষয়ক সম্পাদক পদে জাহিদুল ইসলাম ৫৩৭ ভোট এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. লাভলু মিয়া ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এর আগে তফসিল অনুযায়ী কোষাধ্যক্ষ পদে মো. কবির হোসেন কাজল এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে রোকসানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান ২৮৯ ভোট, মো. শহর আলী ১৭০ ভোট, মো. শফিকুল ইসলাম ১৫৪ ভোট, সোহেল রানা ১২৬ ভোট এবং মজনু ১১৩ ভোট পেয়ে।

নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্র ও বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি বজলুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভোটার ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা