• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Headline
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ রাত পোহালেই নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন, শেষ মুহূর্তে ব্যানার টানাতে ব্যস্ত প্রার্থী ও কর্মীরা নাগরপুরে সলিমাবাদ ৪নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ নাগরপুরে নিজ এলাকার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে সাধারণ সম্পাদক পদে হেবিওয়েট প্রার্থী ঝুটন কুমার সাহার ব্যাপক গণসংযোগ নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণার শেষ সময়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজিব আহমেদের ব্যাপক গণসংযোগ বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে গণসংযোগে ব্যস্ত সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঝুটন কুমার সাহা নাগরপুরে উম্মুল কুরা মহিলা মাদরাসার ওয়াজ মাহফিল উদ্বোধন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন এর সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনক এর সৌজন্য সাক্ষাৎ

নাগরপুরে সলিমাবাদ ৪নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ৩০ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন সলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, উদীয়মান মেধাবী নেতৃত্ব, যুবদল নেতা শামসুল হুদা সাজু।

এরই ধারাবাহিকতায় আজ ২২ নভেম্বর ২০২৬ রবিবার সলিমাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড তেবাড়িয়ায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তিনি।

গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজু এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের কল্যাণ এবং একটি সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি আসন্ন নির্বাচনে সলিমাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং তার পরিকল্পনাগুলো জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন ।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে শামসুল হুদা সাজু বলেন- জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার পথচলার মূল শক্তি। আপনাদের দেওয়া ভোটে আমি নির্বাচিত হলে জনগণের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন এবং সলিমাবাদ ইউনিয়নকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা