• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline
নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব: সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক রাজিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এমপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ রাত পোহালেই নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন, শেষ মুহূর্তে ব্যানার টানাতে ব্যস্ত প্রার্থী ও কর্মীরা নাগরপুরে সলিমাবাদ ৪নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ নাগরপুরে নিজ এলাকার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে সাধারণ সম্পাদক পদে হেবিওয়েট প্রার্থী ঝুটন কুমার সাহার ব্যাপক গণসংযোগ নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণার শেষ সময়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজিব আহমেদের ব্যাপক গণসংযোগ বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে গণসংযোগে ব্যস্ত সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঝুটন কুমার সাহা

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে সাধারণ সম্পাদক পদে হেবিওয়েট প্রার্থী ঝুটন কুমার সাহার ব্যাপক গণসংযোগ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ৫০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:  নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ সম্পাদক পদে হেভিওয়েট প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ঝুটন কুমার সাহা।

আজ ২১ নভেম্বর রোজ শনিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার শেষ সময়ে তিনি নাগরপুর বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী ভোটারদের সঙ্গে ব্যাপক গণসংযোগ, কুশল বিনিময় এবং ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে তিনি ব্যবসায়ী সমাজের সার্বিক কল্যাণ, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং নাগরপুর বাজারের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের কাছে নিজের প্রার্থিতার পক্ষে সমর্থন কামনা করেন এবং নির্বাচিত হলে ব্যবসায়ীদের পাশে থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, নাগরপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী আমেজ ও উৎসাহ-উদ্দীপনা ততই বাড়ছে। সাধারণ সম্পাদক পদে ঝুটন কুমার সাহার প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে আলোচনাও লক্ষ করা যাচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর ২০২৬ নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ঝুটন কুমার সাহা টিউবওয়েল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা