নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণার শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজিব আহমেদ ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় করছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ২১ নভেম্বর রোজ শনিবার সকাল ১১:০০টায় তিনি কর্মীসমর্থক সহ নাগরপুর বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। এ সময় তিনি ব্যবসায়ীদের কাছে নিজের প্রার্থিতার পক্ষে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকা এবং বণিক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করছেন।
রাজিব আহমেদ সাধারণ সম্পাদক পদে মোরগ মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণায় তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। বাজারের বিভিন্ন স্থানে গণসংযোগের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তাঁরা।
আগামী ২৩ নভেম্বর ২০২৬ নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী হওয়ার প্রত্যাশায় রাজিব আহমেদ মোরগ মার্কায় ভোট দিয়ে তাঁকে ব্যবসায়ীদের সেবা করার সুযোগ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।