নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর সদরের দুয়াজানিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, উদীয়মান মেধাবী জনপ্রিয় নেতৃত্ব, সফল সংগঠক, বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোস্তফা গোলাম।
১৭ অক্টোবর শনিবার রাতে পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এ সময় তিনি দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান।
তিনি দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন, আনন্দময় ও উৎসবমুখর করতে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অন্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।