নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোস্তফা গোলাম।
আজ রোববার আঠারো অক্টোবর রাতে তিনি নাগরপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, প্রতিমা দর্শন এবং পূজার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে গোলাম মোস্তফা গোলাম সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান এবং উৎসবের আনন্দ ও সম্প্রীতির আবহ উপভোগ করেন।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উক্ত পূজামন্ডপ পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামন্ডপের পূজারী সহ কর্মীসমর্থক উপস্থিত ছিলেন।